জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-জকিগঞ্জ সড়কে লেগুনা-ট্রলির সাথে মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস নিহত হয়েছেন।
শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সড়কের বাজারের নিকটবর্তী রাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কাজী জুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান- আব্দুল কুদ্দুস সন্ধ্যার দিকে মোটর সাইকেলে চালিয়ে সড়কের বাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে লেগুনা-ট্রলির সাথে মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ব্যবসায়ী কালীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী তোপখানা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এছাড়া তিনি জকিগন্জ উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed