Main Menu

প্রতিযোগিতায় অংশ নেয়া হলো না সিলেট উশু টিমের

স্পোর্টস ডেস্ক : অর্থ সংকটে দ্বিতীয় এ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডিসপ্লে-২০১৮ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হলো না সিলেট উশু টিমের। শনিবার ঢাকার এনএসসি জিমনেশিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত অর্থ সংকটের কারনে যাওয়া হলো না তাদের।

উশু কোচ মো. আনোয়ার হোসেন জানান, ২য় এ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডিসপ্লে-২০১৮ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার অভাবে সিলেটের টিমকে এ অনুষ্ঠানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, উশু শিক্ষার্থীদের প্রতিভা রয়েছে এবং তারা তাদের প্রতিভা বিকাশ করতে চায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারনে তাদের প্রতিভা বিকশিত করতে পারে না, প্রতিবারই পৃষ্ঠপোষকতার অভাবে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়।

ঢাকায় অনুষ্ঠিত আবুল মাল আব্দুল মুহিত ১৩ তম জাতীয় মিনিস্টার কাপ উশু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সিলেটের টিম অনেক সাফল্য অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশ যুব গেমস বাংলাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে। ১৩তম শেখ রাসেল জাতীয় উশু প্রতিযোগিতা স্বর্ণ, রোপ্য, ব্রোঞ্জ পদক, বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতায় সাফল্য অর্জন সহ সিলেটে সুনাম বয়ে নিয়ে আসে।

এছাড়াও উশু খেলোয়াড় সান্তা ও দীপ্তি বাংলাদেশ আনছার বাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরিতে কর্মরত আছে। ২০১৮ সালেও বিজেএমসিতে আমিনুল ইসলাম তামিম ও সাদিয়া আক্তার ইমরানা খেলোয়াড় কোটায় কর্মরত আছে। সিলেট চাইনীজ উশু ফাইটার স্কুল থেকে শুধু খেলোয়ারই নয়, প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে রেফারী ও জাজের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ উশু ফেডারেশনের বিভিন্ন প্রতিযোগিতায়ও তারা কোচ ও জাজের দায়িত্ব পালন করছেন।

ক্রীড়া সংস্থা ও ফেডারেশনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কমকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে উশুকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান উশু কোচ মো. আনোয়ার হোসেন।

Share





Related News

Comments are Closed