ইবি ভিসির বই ফরাসি ভাষায় অনূদিত
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর (Nineteen seventy one and other stories-) বইটি ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। শনিবার বেলা ১টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনূদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় মোড়ক উন্মোচন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। এসময় ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, (Nineteen seventy one and other stories-) গ্রন্থটি ২০১১ সালের ডিসেম্বরে প্রকাশ করেন প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ। বারোটি গল্প নিয়ে গ্রন্থটি রচিত। গ্রন্থটি হিন্দি ভাষায় অনুবাদ করেন ভারতের শিমলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর ড. উষা বন্দে। গ্রন্থটি ফরাসি ভাষায় অনূদিত করেছেন এনা গ্যাব্রিয়েল কৌশি। এছাড়াও বইটি প্রকাশ করেছেন ভারতের নিউ দিল্লীর প্রকাশনা প্রতিষ্ঠান রুব্রিক পাবলির্শিং।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed