সিলেট-১ অাসনে মনোনয়ন জমা দিলেন মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: মর্যাদাপূর্ণ সিলেট-১ অাসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার বিকাল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় তার সাথে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফারুক চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, ডা. আশরাফ আলী, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন। শেষ পর্যন্ত তাদের যেকোন একজন চূড়ান্ত মনোনয়ন পাবেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed