Main Menu

ফেঞ্চুগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর পিএসসি পরীক্ষার্থী তান্নী বেগমের লাশ প্বার্শবর্তী বালাগঞ্জ উপজেলায় পাওয়া গেছে।

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বালাগঞ্জ বাজারের লামা খেয়াঘাট নামক স্থান থেকে তান্নীর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ।

ফেঞ্চুগঞ্জের মঈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিব আহমদ নিখোঁজ তান্নী বেগমের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত রোববার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসলে নেমে পিএসসি পরীক্ষার্থী তান্নী বেগম (১০) নিখোঁজ হয়। সে উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় হাজী করমউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

Share





Related News

Comments are Closed