Main Menu

সিলেটে জামায়াত নেতা কবির গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতা মাসুম আহমদ কবিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর রাতে শাহপরাণ এলাকায় ইসলামী ছাত্র শিবিরের কার্যালয়ে বেশ কয়েকজন জামায়াত নেতা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করলেও মাসুম আহমদ সেখান থেকে পালিয়ে যায়। ওইদিন আটক সঙ্গীদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে মাসুমকে গ্রেপ্তার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed