Main Menu

প্রবাসী যুবদল নেতা আল আমীনের বাসায় হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা আল-আমীনের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সিলেট নগরীর শেখঘাট কলাপাড়াস্থ বাসায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় বাসায় ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

যুবদল নেতা আল-আমীনের মা আনোয়ারা বেগম জানান, বুধবার সকাল ৮টার দিকে ৪/৫টি মোটর সাইকেলে করে আসা ৬/৭ জন হেলমেটধারী ব্যক্তি লাঠি ও হকিস্টিক হাতে অতর্কিতে বাসার ভেতরে প্রবেশ করে। তারা ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি আল-আমীনের নাম ধরে গালিগালাজ করতে থাকে।

পরিবারের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

Share





Related News

Comments are Closed