Main Menu

মাজার জিয়ারত করলেন তাহসিনা রুশদি লুনা ও অর্ণব

বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা ও তাঁর ছেলে আবরার ইলিয়াস নিজ নির্বাচনী এলাকায় সিলেটে এসেছেন। মা-ছেলে মঙ্গলবার রাতে সিলেটে এসে পৌছেন।

বুধবার সকালে তারা শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামে পীর বাড়ির মাজার জিয়ারত করেন।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি শামছুজ্জামান সমছু, ডাক্তার মাহবুব আলম জহির, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, বিশ্বনাথ ছাত্রদলের সদস্য আলাল আহমদ, ইমরান আহমদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed