মনোনয়ন জমা দিলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী ও পুত্র
বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির আর্শিবাদ নিয়ে সিলেট-২ আসনে এক সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ও তাঁর ছেলে আবরাব ইলিয়াস অর্ণব।
বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
তাহসিনা রুশদি লুনা ও আবরাব ইলিয়াস অর্ণব বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন। তবে এ আসনে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুসারে একজন প্রতিদ্বন্ধিতা করবেন।
মনোনয়নপত্র জমাদানের সময় লুনা ও অর্ণবের সাথে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ওসমানীনগর বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed