‘নির্বাচনের পরিবেশ খুব ভালো, সংঘাতপূর্ণ নয়’
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যে যাই বলুক না কেন এবার সংঘাতপূর্ণ পরিবেশ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকারের বয়োজ্যেষ্ঠ এ মন্ত্রীর আসন সিলেট-১ থেকে তার অনুজ ড. এ কে আবদুল মোমেন এবার নির্বাচন করছেন।
আওয়ামী লীগ যেভাবে দেশকে গড়ে তুলেছে তাতে এ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে আওয়ামী লীগই জিতবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নি কর্মকর্তার কাছে সিলেট-১ আসনে মনোনয়ন পত্র জমা দেন অর্থমন্ত্রীর অনুজ ড. মোমেন। এসময় অর্থমন্ত্রীও তার সাথে ছিলেন।
সদর ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসন মর্যাদার আসন বলে খ্যাত। এ আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন মোমেন।
ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। বর্তমানে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed