Main Menu

মনোনয়নপত্র জমা দিলেন শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed