ফেঞ্চুগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তান্নি বেগম (১১) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
তান্নি উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও পশ্চিম মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলাম সদু মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, তান্নি রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। তারপর থেকেই সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দল গিয়ে তান্নির সন্ধানে নদীতে নামে।
টানা কয়েক ঘণ্টা দমকল বাহিনীর ডুবুরি দল চেষ্টা করেও তান্নির সন্ধান না পেয়ে এক পর্যায়ে দিনের আলো কমতে থাকলে ডুবুরীদল উদ্ধার কাজ স্থগিত করে।
উদ্ধারকারী দলের টিম লিডার মিজানুর রহমান জানান, অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। তবে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন। সোমবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।
এ দিকে তলিয়ে যাওয়া তান্নির খোজে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রাও।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed