দোয়ারায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামগঞ্জ সাংদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বখাটের ছুরিকাঘাতে আলাউর রহমান রনি (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) গ্রামের মুক্তিযোদ্ধা রইছ আলীর পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে- আলাউরের বাড়ির সামনে লাফার্জ সিমেন্ট কোম্পানির প্রাইভেট স্কুলের এক শিক্ষিকাকে প্রতিনিয়ত পাশের বাড়ির সালেহ আহমদ নামের এক যুবক উত্যক্ত করত। এ ব্যাপারে ঐ শিক্ষিকা আলাউরের কাছে নালিশ করে। এরই জের ধরে রোববার (২৫ নভেম্বর) সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে বখাটে সালেহ আহমদ আলাউরের পেটে ছুরিকাঘাত করে।

পরে এলাকাবাসী ও তার আত্মীয় স্বজন আলাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই এলাকাবাসী সালেহ আহমদকে তার বাড়িতেই আটক করে রেখে পুলিশের হাতে সোপর্দ করেন। সালেহ আহমদ একই গ্রামের নুরুল হকের পুত্র।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, বখাটে সালেহ আহমদকে আটক করা হয়েছে। আলাউরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed