বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরু পুড়ে ছাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটে বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরুসহ বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মুফতিরগাঁও গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা উন্নত জাতের ৩টি গাভী, ১টি বাছুর, পানির পাম্প, ফার্নিচার ও নতুন ঘরের নির্মাণ কাঠসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ঘরে আগুন লাগার ঘটনাটি আমাদের পাশের বাড়ির আলাল মিয়া দেখতে পান। তিনি বিষয়টি আমাদেরকে অবহিত করেন। তাৎক্ষনিভাবে আমরা ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্ঠা করি। কিন্তু ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি। ফলে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে কেউ আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। একমাত্র সম্ভল ছিল উন্নত জাতের ৪টি গরু তাও আগুনে পুড়ে গেল। এখন আমি নি:ম্ব হয়ে গেলাম।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed