১৫ জানুয়ারি থেকে সিলেটে বিপিএল
স্পোর্টস ডেস্ক: দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ঘোষণা করা হয়েছে। বিপিএলের ষষ্ঠ আসর আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে আগেই ঘোষণা দেওয়া ছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। আগামী ৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।
বিপিএলে এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে উল্লেখ করা হয়েছে প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১২টায়। আর দ্বিতীয় ম্যাচ হবে বিকেল ৫টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ হবে বেলা ২টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো। ঢাকা পর্ব শেষে ১৫ জানুয়ারি সিলেটে যাবে বিপিএল। আট ম্যাচ পরে ২১ জানুয়ারি আবার ফিরবে ঢাকায়। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হবে। সেখানে ৬ দিনে হবে ১০টি খেলানো হবে। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল।
ঢাকায় চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে-অফ ও ফাইনাল। আগামী ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed