রিটার্নিং কর্মকর্তা বরাবরে বিএনপির অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জুড়ে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার চালানোর অভিযোগ করেছে সিলেট জেলা বিএনপি। এই বিষয়ে রবিবার সিলেট জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহর নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন তারা। জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম স্বাক্ষরিত অভিযোগ পত্রটি দাখিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা উপদেষ্ঠা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, জেলা উপদেষ্ঠা শহিদ আহমদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, স্বাস্থ্য সম্পাদক আ.ফ.ম কামাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, বিএনপি নেতা ফারুক আহমদ, আব্দুর রহমান, ওয়ারিছ আলী, মাসুক আহমদ, বাদশা মিয়া, রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আবুল হাসান ও বদরুল ইসলাম প্রমুখ।
অভিযোগ পত্রে বিএনপি নেতৃবৃন্দ বলেন- প্রধান নির্বাচন কমিশন অহেতুক গ্রেফতার ও নির্যাতন না করার ঘোষনা স্বত্তেও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের পুলিশ কর্তৃক গ্রেফতার করা হচ্ছে এবং বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। যা প্রধান নির্বাচন কমিশনারের ঘোষনার পরিপন্থি। এছাড়া শনিবার সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোন প্রকার মামলা ছাড়াই আটক করা হয়েছে। বর্তমানে তাকে জালালাবাদ থানায় আটকে রেখে গায়েবী মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য এব্যাপারে নির্বাচন কমিশনের তড়িৎ প্রদক্ষেপ গ্রহণের আহŸান জানান বিএনপি নেতৃবৃন্দ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed