গোলাপগঞ্জে জামায়াতের আমীর গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর, হেতিমগঞ্জ জামেয়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার ফুলবাড়ী ইউপির হাজীপুর লরিফর গ্রামের মৃত মশাইদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলালে নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের জমির উদ্দিনের নিজ বাড়ী থেকে তাকে আটক করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওলানা জমির উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed