হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আশিক চৌধুরী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ওই গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিক দুইদিন আগে কলেজ থেকে ছুটি নিয়ে তার বাড়িতে বেড়াতে আসে। রাতে তার গ্রাম কাটিয়ারা থেকে মোটরসাইকেলে করে বামৈ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed