ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোন সাক্ষী হাজির না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবারো পিছিয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে আগামী ৭ জানুয়ারি (সোমবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম।
আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকল সাক্ষী হাজির না থাকায় এবং ঢাকা কারাগারে বন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শেখ ফরিদ আহমদ সেলিমকে হাজির না করায় বিচারক শুনানি শেষে ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। তবে জামিনে মুক্ত থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী আদালতে হাজিরা দিয়েছেন।তবে, জামিনে থাকা হবিগঞ্জের বিএনপি নেতা কাইয়ুম, জয়নাল আবেদীন, মুমিন ও সেলিম আদালতে অনুপস্থিত ছিলেন।
আলোচিত এই মামলার ১৭১জন স্বাক্ষীর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন তারিখে ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার চলছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed