জকিগঞ্জে মুক্তাঞ্চল দিবস পালিত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার মুক্ত হয়। বুধবার মুক্তাঞ্চল দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিউল আলম মুন্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, ডেপুটি কমান্ডার আব্দুল মুতাল্লিব, মুক্তিযোদ্ধা সোনা মিয়া, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা বিমল বর্মন, সন্তান কমান্ডার ইকবাল আহমদ প্রমুখ।
উক্ত সভায় মুক্তিযোদ্ধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচনে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed