শ্রীমঙ্গলে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ নভেম্বর) বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম রায়হান মিয়া (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সড়কের ৩নং পুল সংলগ্ন রাস্তা পারাপারের সময় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে রায়হান মিয়াকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার লিপি বেগম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক ও ট্রাকের চালক প্রজেশ কুমার দেবকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed