বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুবারক র্যালি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে এক বর্ণাঢ্য মুবারক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ। বুধবার বাদ যোহর বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে র্যালীটি বের হয়ে পুরান বাজার ও নতুন বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরআগে সকাল থেকেই বিশ্বনাথের প্রতিটি ইউনিয়ন ও মাদ্রাসা থেকে সজ্জিত গাড়িসহ বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় জমায়েত হতে থাকেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। দুপুর ১২টা থেকে শুরু হয় আলোচনা সভা। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ’র আহবায়ক সূফি সামছুল ইসলাম সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধূরী আলী আনহার শাহান’র পরিচালনায় বিভিন্ন আলেম সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও র্যালীতে অংশগ্রহন করেন।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed