ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে জন্মগ্রহন করেন, সর্বশ্রেষ্ট নবী হযরত মুহাম্মদ (সা.)। আবার ৬৩ বছর বয়সে এই দিনেই মৃত্যুবরন করেন তিনি। এ উপলক্ষে ছাতক উপজেলায় যথাযোগ্য ধর্মিয় মর্যাদার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বুধবার দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্দ্যোগে উদযাপন কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমদানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল্ ইসলাহর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজন, গোবিন্দগঞ্জ আব্দুল হ্ক স্মৃতি ডিগ্রি কলেজ মসজিদে ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল ত্বোহা, দশঘর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুশাহিদ আলী, সুফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, নতুন বাজার ধারণ দাখিল মাদরাসার সুপার মাওলানা সামছুর নূর, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-অফিস সম্পাদক ইয়াহউল ইসলাম সুজাত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল্ ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি এম.এ মতিন, ছাতক উত্তর উপজেলা তালামীয সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম, ছাতক দক্ষিন উপজেলা তালামীযের সাধারন সম্পাদক হাসান আহমদ, উত্তর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল বাছিত, শাহ্জালাল শ্রমিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খছরু মিয়া, হাফিজ আসিক উদ্দিন ফারুক সরকুম, ফেরদৌস, রেদওয়ান সহ প্রমূখ।
বক্তার বলেন আইয়ামে জাহেলিয়াত- এর অন্ধকার দূর করতে মহান আল্লাহ তায়ালা এই শ্রেষ্ঠ মহামানবকে পৃথিবীতে পাঠান। পরবর্তীতে তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তারা মহানবীর জীবনাদর্শ অনুসরন করে ভ্রার্তৃত্ববোধ ও মানব কল্যানে ব্রতী হওয়ার আহবান জানান। দোয়া পরিচালনা করেন কাজী মাওলানা আব্দুস সামাদ।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed