দিরাইয়ে যুবলীগ নেতা খুন
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে আনোয়ার কাজী (৪০) নামের এক যুবলীগ নেতা খুন হয়েছেন। তিনি ভাটিপাড়া গ্রামের মৃত আওয়াল কাজীর ছেলে।
বুধবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভাটিপাড়া গ্রামে আনোয়ার কাজীর বসত ঘরের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন যুবলীগ নেতা আনোয়ার কাজীর বড় ভাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সানোয়ার কাজী। এর জেরে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল, গ্রামের পূর্বপ্রান্তে জমিদারদের ও সানোয়ার কাজীদের ডুবা রয়েছে, ডুবাটি চেয়ারম্যানের লোকজন দখল করার চেষ্টা করে।
এনিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলে বুধবার সকালে ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী তার লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই আনোয়ার কাজী নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed