কোম্পানীগঞ্জে পাথরের গর্তে নেমে শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে এবার লিস্টার মেশিনের মাধ্যমে খোঁড়া গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে সাগর মিয়া (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত সাগর মিয়া উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছ গ্রামের ডালারপাড় এলাকার মৃত লাল চান মিয়ার ছেলে।
সোমবার দুপুরে গুচ্ছ গ্রামের ধলাই নদী তীরবর্তী পাথরের গর্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা বোমা মেশিন বন্ধের পর বিকল্পপন্থায় বড় শ্যালো মেশিন জাতীয় লিস্টার মেশিন দ্বারা পাথর উত্তোলন অব্যাহত রেখেছেন মালিকরা।
এরই ধারাবাহিকতায় সোমবার ধলাই নদী তীরবর্তী একটি কোয়ারিতে অক্সিজেন নিয়ে পাথর উত্তোলনে নামেন সাগর। কিন্তু আধাঘণ্টা অতিবাহিত হলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পানির তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন অন্য শ্রমিকরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পানির তলদেশে অক্সিজেন স্বল্পতা বা অতিরিক্ত ঠাণ্ডায় জমে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed