শ্রীমঙ্গলে কলা পাতা দিয়ে ঢাকা নারীর লাশ
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেল লাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed