Main Menu

ছাত্রদলনেতা রাজু হত্যায় ৯ আসামী কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার ৯ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তবে রাজু হত্যার মূল হোতা রকিব ও দিনার এখনো অধরা রয়ে গেছেন।

সোমবার (১৯ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে আসামীপক্ষ জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃত ৯ আসামী হলেন- নয়ন, মুস্তাফিজুর রহমান, আরাফাত আহমদ, এনামূল হক, ফরহাদ আহমদ, জুনিয়র নজরুল, একরামূল হক, মামুন আহমদ, আফজল আহমদ।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কুমারপাড়া পয়েন্টে প্রতিপক্ষের হামলায় নিহত হন ফয়জুল হক রাজু। আহত হন আরও দুই ছাত্রদল নেতা।

এ ঘটনায় গত ১৩ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাজুর চাচা দবির আলী। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করেন তিনি।

Share





Related News

Comments are Closed