সিলেটে ২০০ কেজি ওজনের বাঘ মাছ!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে ২০০ কেজি ওজনের একটি বাঘ মাছ। বুধবার দুপুরে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকছেন সাড়ে ৫ লাখ টাকা; তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা দর করেছেন ক্রেতারা।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে আসা হয় মৌলভীবাজারের শেরপুর বাজারে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ ভিড় করছেন।‘
তিনি জানান, ‘আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে। এরমধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এই দামে বিক্রি করতে রাজি নন বিক্রেতা। যদি সঠিক দাম না পাওয়া যায় তাহলে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।’
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed