সিলেটে মাজার জিয়ারতে স্পিকার শিরীন শারমিন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিমানযোগে তিনি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এরপর হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) ও হযরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতে এসেছেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করেননি।
রাত ৮টার দিকে পুনরায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।
Related News
প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন লিও ফাভিনRead More
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More



Comments are Closed