Main Menu

জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ কে সাময়িক বরখাস্ত করে এক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

Manual2 Ad Code

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ৬ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০৫.১৬-৮২৭ মোতাবেক জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নং-০৪/২০১৩ (যা দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৩, তারিখ ০৪-০৭-২০০৮ এবং দক্ষিণ সুরমা থানার জি.আর মামলা নং-১৫৩/২০০৮ হতে উদ্বুদ্ধ)।

এতে আরো বলা হয়, গত ১২ আগস্ট ২০১৮ তারিখে মামলার রায়ে মো. আব্দুর রশিদকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ) ধারা অনুযায়ী জনস্বার্থে তাঁর ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

Manual6 Ad Code

আদেশটি জনস্বার্থে জারী করা হলো মর্মে এবং অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে পত্র প্রেরণ করেন মন্ত্রণালয়ের উপ সচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী।

Manual8 Ad Code

অপরদিকে গত ৭ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইপ-১ অধিশাখা এর স্মারক নং-৪৬.০০. ৯১০০.০১৭.২৭. ০০৫.১৬-৮২৭, তারিখ মোতাবেক নির্দেশ প্রাপ্ত হয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্মারক নং-০৫.৪৬.৯১৫৩.০০৩.০৩.১২০.১৭. ১১৮৬ (১০), তারিখ ০৭-১১-২০১৮ পত্র মোতাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এর বিরুদ্ধে আনিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাহিরের কাছে দায়িত্বভার হস্তান্তরের জন্য বলা হয়।

উপজেলা প্রশাসনের পত্র প্রাপ্তির পর ১২ নভেম্বর (সোমবার) প্যানেল চেয়ারম্যান আব্দুল কাহিরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।

Manual6 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম বলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ প্রাপ্তি হয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code