গোলাপগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষনাবন্দ ইউপির দক্ষিণভাগ গ্রামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাতে তার নিজ শয়ণকক্ষে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারনা মেয়েটি প্রেম ঘঠিত কারনে আত্মহত্যা করে। উদ্ধারকৃত তরুণী উপজেলার ৭নং লক্ষনাবন্দ ইউপির দক্ষিণভাগ গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে রাশেদা বেগম (২১)। সে এবছর ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার রাতের খাবার শেষ করে নিজ শয়ণকক্ষে যায়। পরে ঘরের লোকজন শব্দ শুনতে পেয়ে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক তপন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং ১৩/১৩.১১.১৮) দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed