Main Menu

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ১

কোম্পানীগঞ্জ সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি এলাকায় পাথর বোঝাই র মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

সোমবার বিকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বর্ণি এলাকায় সিলেট শহর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে অপর একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলি গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed