স্ট্যান লি মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: আয়রনম্যান, স্পাইডারম্যান ও ব্ল্যাক প্যানথারসহ কালজয়ী সব কমিক্সের স্রষ্টা স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৯৫ বছর।
স্ট্যান লি’র পারিবারিক আইনজীবী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই আইনজীবী বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার সকালে লস অঞ্জেলসের সিডার্স সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি।
স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পৃথিবী বিখ্যাত স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ব্ল্যাক প্যানথারসহ ও ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের অন্যতম স্রষ্টা এই মার্কিন কমিক্স লেখক। মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্টও ছিলেন লি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed