ইবি’র ‘এ’ ইউনিটে পাশের হার ৩১ শতাংশ
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৩১.৪৫ শতাংশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভিসি অফিসে এ ফল প্রকাশিত হয়।
জানা গেছে, ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্তান্তর করেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম আকবর হোসাইন। এবছর ‘এ’ ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ১,৯৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৭০৭ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩৭ জন। লিখিত ২০ নম্বরের পরীক্ষায় পাশ করেছে ৫০ শতাংশ এবং সর্বোচ্চ ১৬।
এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: লোকমান হোসেন, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. মো: ময়নুল হক, প্রফেসর ড. মুহাম্মদ আশফুল আলম উপস্থিত ছিলেন।
ফল প্রকাশকালে ভিসি পফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘এ বছরে ভর্তি পরীক্ষা আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি তা ‘এ’ ইউনিটের ফল প্রকাশের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি।’
ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed