সিলেটে র্যাবের অভিযানে মাদকসহ আটক ২৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় মাদকের সাম্রাজ্যে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ৯ এর একটি দল। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২৯ জন নারী-পুরুষকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটের মাদকের চিহ্নিত স্পট কাষ্টঘর সুইপার কলোনিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ সিলেটের সিইও ল্যাফট্যানেন্ট কর্ণেল আজাদ।
অভিযান পরিচালনায় থাকা র্যাবের কর্মকর্তারা জানান- এ অভিযান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত নারীসহ ২৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের দুটি মাইক্রোবাসযোগে র্যাব-৯ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটককৃতদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed