প্রেসক্লাব সম্পাদকের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ কলেজের দাফতরিক কাজে ঢাকায় গেলে পল্টন থানা পুলিশ কর্তৃক গত ৪ নভেম্বর রবিবার রাতে দি ক্যাপিটাল হোটেল থেকে আটকের পর তিনি এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক বিজন সেন রায়, কুলেন্দু শেখর দাশ, আবেদ মাহমুদ চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, ফরিদ মিয়া, জসিম উদ্দিন, এর আর জুয়েল প্রমুখ।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed