রোববার থেকে শাবিপ্রবিতে ভর্তি শুরু
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি কার্যক্রম রোববার (১১ নভেম্বর) থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, রোববার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে বি-১ ইউনিটের মেধাতালিকার ১-৩০০ পর্যন্ত এবং ২টা থেকে একই ইউনিটিরে ৩০১ থেকে ৬০০ পর্যন্ত। সোমবার (১২ নভেম্বর) সকাল ৯টায় একই ইউনিটের ৬০১ থেকে ৯৮০ পর্যন্ত এবং দুপুর ২টায় বি২ এর ১ থেকে ৩০ পর্যন্ত। একই দিন বিকেল ৩টায় সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় এ ইউনিটের বিজ্ঞান শাখার মেধা তালিকা হতে ১-২২০ পর্যন্ত ও দুপুরে বাণিজ্য শাখার ১-৮৩ পর্যন্ত সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন বুধবার (১৪ নভেম্বর) একই ইউনিটের মানবিক শাখার মেধাতালিকার ১-৩০১ ও দুপুরে সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
এদিকে, শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ এবং ভর্তি ফি বাবদ-৭,৫০০ টাকা সাথে নিয়ে আসতে হবে। এছাড়া বিভিন্ন কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এদিকে প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানায় ভর্তি কমিটি।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.sust.edu অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed