সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করেছে।
মো. আলীমুজ্জামানকে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিলেটে নতুন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ ইসরাইল হোসেনকে। তিনি পূর্বে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বরত ছিলেন।
প্রজ্ঞাপনে দেখা গেছে, নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন। রবিবারের (১১ নভেম্বরের) মধ্যে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed