রবিবার থেকে জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রবিবার (১১ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে জাতীয় পার্টি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১১টায় গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
ধারণা করা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে এর সূচনা করবেন।
পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশার, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহ্সাচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও এদিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
পরের দিন থেকে আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও জাতীয় পার্টি রবিবার থেকে শুরু করতে যাচ্ছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed