Main Menu

জকিগঞ্জে দাফন থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে দাফন করার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় শুক্রবার (৯ নভেম্বর) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাদ উদ্দিন সাদ্দাম (৩০) জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের নোয়াগ্রামের মাহমুদুর রহমানের মাখনের ছেলে।

হৃদরোগে মারা গেছেন এমন সংবাদ প্রচার করে নিহত সাদ্দামের লাশ গোসল করাতে যেয়ে স্থানীয়রা তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। উক্ত ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোস্বামী জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed