বিশ্বনাথে ইটভাটা শ্রমিক হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইটভাটা শ্রমিক সুলতান মিয়া হত্যা মামলায় তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রুজিনা বেগম (২৬) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা গ্রামের নিহত সুলতান মিয়ার প্রথম স্ত্রী । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা গ্রামের আলকাছ মিয়ার ছেলে ও বিশ্বনাথের আজিজনগরস্থ এ আর ব্রিকস্ ফিল্ডের ইটভাটার কারিগর সুলতান মিয়ার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে (পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে) বিশ্বনাথ-রামপাশা সড়কে মস্তকবিহীন দেহ ও সড়কের পাশের বাশঝাড়ে ক্ষত-বিক্ষত মাথা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক সুরতাহাল শেষে দ্বিখন্ডিত লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত সুলতান মিয়ার ভাই লোমকান মিয়া বাদী হয়ে গত রবিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইটভাটা শ্রমিক সুলতান মিয়া হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে ওই ইটভাটার শ্রমিক সুহেল আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed