হবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা,আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অনুজ কুমার ভৌমিক (২৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। আশংকা জনক অবস্থায় রতন ভৌমিক (২৫) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অপর আহত শুক্রা বখতি (৩০) নামে একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) ভোর রাতে লালচান্দ চা বাগানে এ ঘটনাটি ঘটে। নিহত অনুজ কুমার ভৌমিক লালচান্দ চা বাগানের ১৩নং বস্তির বাবুল ভৌমিকের পুত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে একই চা বাগানের তাজপুর টিলার বাচ্ছু মিয়ার পুত্র। এদিকে, খবর পেয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে এসআই অলক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চা বাগানের অনুজ কুমার ভৌমিক ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। শুক্রবার (৯ নভেম্বর) ভোর রাতে সুজন মিয়াসহ তার লোকজন অনুজকে একা পেয়ে লালচান্দ চা বাগানের গহীনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সকালের দিকে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ নিয়েই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed