Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতা রুহেলসহ গ্রেপ্তার ২

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজমুল ইসলাম রুহেল ও উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহমদ।

শুক্রবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপি ও ছাত্রদল নেতা গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার (ওসি) তদন্ত দুলাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed