Main Menu

শ্রীমঙ্গলে অসুস্থ তিলা নাগ ঈগল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অসুস্থ অবস্থায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধিন রয়েছে।

ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে প্রাণীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাণীটিকে খাবার ও পানি দেন। কিন্তু প্রাণীটি তখন কিছুই খাচ্ছিলো না। পরে শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকালে খবর পাওয়ার সাথে সাথে আমরা তিলা নাগ ঈগলটি উদ্ধার করে নিয়ে আসি। ঈগলটির শারীরিক অবস্থা ভালো নয়। তার দেহের তুলনায় ওজন অনেক কম। আমরা প্রাণীটির চিকিৎসা শেষে সুস্থ্য হলে অবমুক্ত করবো।এরা গভীর জঙ্গলে থাকতে পছন্দ করলেও পাহাড়, নদীর পাড়, বেলাভ‚মি ও ফসলের মাঠেও খাবারের সন্ধানে ঘোরাফেরা করে।

Share





Related News

Comments are Closed