সাড়ে তিন কোটি টাকায় বিক্রি স্টিফেন হকিংয়ের হুইল চেয়ার
আন্তর্জাতিক ডেস্ক: জগদ্বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্যবহৃত হুইল চেয়ারটি প্রায় তিন কোটি ৩০ লাখ টাকায় এবং তার পিএইচডি ডিগ্রির গবেষণা পত্রের পান্ডুলিপি সাড়ে ছয় কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার নিলামের মাধ্যমে ওঠা এমন দামে বিক্রির কথা নিশ্চিত করেছেন নিলামকারী কর্তৃপক্ষ।
মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার পর বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের প্যারালাইজড হওয়ার পরে যে মোটর চালিত হুইল চেয়ারে রাখা হয়েছিল অনলাইন ভিত্তিক এই নিলামে তার দাম উঠে দুই লাখ ৯৬ হাজার ৭৫০ পাউন্ডে। যার ভিত্তি মূল্য রাখা হয়েছিল ১৫ হাজার পাউন্ড।
চেয়ার বিক্রিত এই অর্থ দুটি দাতব্য প্রতিষ্ঠানে পাঠানো হবে- যার একটি স্টিফেন হকিং ফাউন্ডেশন এবং অন্যটি মোটর নিউরন ডিজিসেস অ্যাসোসিয়েশন।
অপরদিকে বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ১৯৬৫ সালে করা ‘প্রোপার্টিজ অব এক্সপ্যান্ডিং ইউনিভার্স’ শিরোনামের থিসিস প্যাপারটি তার ভিত্তি মূল্যের চেয়ে তিনগুন বেশী দামে বিক্রি হয়েছে। অনলাইন নিলামে এর দাম উঠেছে পাঁচ লাখ ৮৪ হাজার ৭৫০ পাউন্ড।
গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিলামে সব মিলিয়ে স্টিফেন হকিংয়ের ২২টি সামগ্রী তোলা হয়। এসবের মধ্যে রয়েছে ‘সিম্পসন’ (এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটির একটি পরিচ্ছেদ), সাড়া জাগানো গবেষণাপত্র ‘স্পেকট্রাম অব ওয়ার্মহোলস’ ও ‘ফান্ডামেন্টাল ব্রেকডাউন অব ফিজিক্স ইন গ্র্যাভিটেশনাল কোলাপ্স’-এর পাণ্ডুলিপি।
নিলাম আয়োজক কর্তৃপক্ষ বলছে, নিজের হাতে লেখা হকিংয়ের গবেষণাপত্র যেমন বিজ্ঞানের জ্বলন্ত দলিল, তেমনি এগুলো তার ব্যক্তিগত জীবনের গল্পও বলে।
চলতি বছরের মার্চে ৭৬ বছর বয়সে মারা যান স্টিফেন হকিং। মহাকাশের রহস্য, কৃষ্ণ গহ্বর, সৃষ্টির রহস্যের সন্ধানের জন্য বিশ্বে পরিচিতি পান হকিং।
মাত্র ২২ বছর বয়সে মস্তিস্কের জটিল রোগ মোটর নিউরন ডিসিজে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হুইল চেয়ারে বন্দি ছিলেন হকিং। সেই অবস্থাতেই মহাকাশের রহস্যের সমাধানে ব্যস্ত থেকেছেন তিনি।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed