Main Menu

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে (৯ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে থেকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ২টি মনোনয়ন ফরম তুলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আট বিভাগের জন্য ৮টি বুথ থেকে মনোনয়ন ক্রয় করছেন দলীয় নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে বিক্রি শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন।

Share





Related News

Comments are Closed