গোলাপগঞ্জে জামায়াতের ৩ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় জামায়াতের ৩ জন নেতা কর্মীকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪০), মনছুর আহমদ (৩০) ও ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ জায়ফরপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে জুনেদ আহমদ (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোরে এসআই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল গ্রামে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন (৪০), মনছুর আহমদ (৩০) কে নিজ বাড়ী থেকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুই ভাইকে নাশকতা মামলায় আটক করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ওইদিন বিকেলে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে জুনেদ আহমদ (৩১) কে আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের এসআই শহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে তার নিজ দোকান জুনেদ ফার্মেসী থেকে তাকে আটক করেন।
জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, জুনেদ আহমদকে নাশকতা মামলায় আটকের পর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed