দক্ষিন সুরমায় ২৩দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজার থেকে ২৩ দিন ধরে এক যুবক নিখোঁজ রয়েছে।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের মীরের চক গ্রামের আজম আলীর পুত্র কামরুল ইসলাম (২২) গত ১৪ অক্টোবর সন্ধ্যায় বাড়ী থেকে নাজির বাজারে যায়। এরপর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা।
কামরুল ইসলামকে বিভিন্নস্থানে খোজাখুজি করে না পাওয়ায় তার পিতা আজম আলী গত ১৮ অক্টোবর দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেন। জিডি নং- ৭৭৭।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তার গায়ের রং শ্যামলা, কালো চুল। দীর্ঘ বাইশ দিন অতিবাহিত হলেও তার সন্ধান না পাওয়ায় তার পিতা মাতা উদ্বিগ্ন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed