টাইগারদের সামনে রানের পাহাড় বাড়ছে
স্পোর্টস ডেস্ক : দেড়শ রানের মাঝে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়ার আশা ফিকে হয়ে গেছে বাংলাদেশের জন্যই। আজ ম্যাচের তৃতীয় দিনে বেশ সাবলীল খেলে যাচ্ছে সফরকারীরা। ৪৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে এখন পর্যন্ত ২৬৯ রানের। এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে।
আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনের প্রথম ৪৫ মিনিট বেশ ভালোই কাটিয়ে দেয় জিম্বাবুয়ে। এরপর দলীয় ১৯ রানে মেহেদী মিরাজ ব্রায়ান চারিকে (৪) বোল্ড করে দিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন। উদ্বোধনী জুটি ভাঙার পর অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে নিয়ে জুটি গড়ার পথে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৮ রান আসতেই তাইজুল ইসলামের বলে টেইলরের (২৪) দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস।
এর আগে গতকাল রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এই ধস আর থামানো যায়নি। শেষ দুই সেশন শেষ না হতেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। অভিষিক্ত আরিফুল হক খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস।
১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে তারা বিনা উইকেটে ১ রান তুলেছিল।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed