জকিগঞ্জ পৌরসভার কর্মকর্তা মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌরসভার সিনিয়র কর্মকর্তা মনিরুজ্জামান (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
রবিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তিনি বিয়ানীবাজারের জিরো পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশা যোগে জকিগঞ্জ যাওয়ার পথে পীরনগর পাঁচপীরের মাজার এলাকায় পৌছলে তাকে বহনকারী সিএনজি গাড়ীটি একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন মনিরুজ্জামানসহ অন্য দুই যাত্রী। আহতদেরকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে হাসপাতালে প্রেরণ করেন। মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি ক্লিনিক থেকে সোমবার ভোরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। সেখাইনেই তার মত্যৃ ঘটে।
নিহত মনিরুজ্জামানের স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামে।
এদিকে, জকিগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী মনিরুজ্জামানের অকাল মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমেছে।
তার মৃত্যৃতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed